Home Top Ad

শাহানুজ্জামান টিটু : খালেদা জিয়াকে কষ্ট দিয়ে তিলে তিলে তার শারিরীক অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়...

বেগম জিয়াকে চিকিৎসা না দিয়ে প্রতিহিংসারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন সরকার: রিজভী...04-08-2018

শাহানুজ্জামান টিটু : খালেদা জিয়াকে কষ্ট দিয়ে তিলে তিলে তার শারিরীক অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, তাকে ( খালেদা জিয়া) চিকিৎসা না দিয়ে প্রতিহিংসারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন সরকার প্রধান ( শেখ হাসিনা)।দীর্ঘদিন থেকে তাঁর ঠান্ডা জ¦র সারছেই না। গুরুতর অসুস্থ দেশনেত্রীকে চিকিৎসা না দিয়ে উল্টো শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নিষ্ঠুর রসিকতা করেই যাচ্ছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বেগম জিয়া নানাবিধ রোগে আক্রান্ত হলেও তার ইচ্ছানুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান অবৈধ সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে সাজানো মিথ্যা মামলায় কারাবন্দী করার পর তাঁকে সুচিকিৎসা না দেয়ায় প্রতিনিয়ত তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটছে।
তিনি বলেন, গতকাল বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। বেগম জিয়া এখনও গুরুতর অসুস্থ। পুরাতন, জ্বরাজীর্ণ, নোংরা, স্যাঁতসেতে মেঝেতে ইঁদুর তেলাপোকায় ভরা পরিত্যক্ত রুমে বেগম খালেদা জিয়াকে থাকতে হচ্ছে। এটি তাঁকে নিয়ে সরকারের নিষ্ঠুর নির্যাতনের নানামুখী নির্যাতনের পদক্ষেপের একটি।

রিজভী বলেন নিজের সন্তুষ্টি অনুযায়ী চিকিৎসা পাওয়া যেকোন বন্দীর অধিকার। শুধু বাংলাদেশেই নয়, বিশে^র দেশে দেশে যারা বন্দী বা রাজবন্দী আছে তাদের প্রতি সরকারগুলো কতটা মানবিক ব্যবহার করে। কিন্তু ভোটারবিহীন সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে আচরণ করছেন তা অমানবিকতারই বহিঃপ্রকাশ। আমি দলের পক্ষ থেকে আবারও বেগম খালেদা জিয়াকে তাঁর পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।