একদিকে সরকারের মন্ত্রী অন্যদিকে শ্রমিক ফেডারেশনের সভাপতি, একই সঙ্গে দু’টি লাভজনক পদে আছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। কোনো ব্যক্তি একই সঙ্গে দুই পদে থাকতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে আদালতে মামলা আছে, আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
শনিবার দুপুর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘সংবিধানিকভাবে এটা সাংঘর্ষিক কিনা সেটার সিদ্ধান্ত দল থেকে দিতে পারবে না। এ বিষয়ে আদালতে মামলা আছে। দেখা যাক আদালত কী সিদ্ধান্ত দেয়।’
রাজধানীতে সম্প্রতি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর তা নিয়ে হাসি-ঠাট্টার অভিযোগ উঠে নৌ-পরিবহনমন্ত্রী ও শ্রমিকনেতা শাজাহান খানের বিরুদ্ধে। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগের দাবিও উঠে।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া ও রাজীব।
ওই সময় কুর্মিটোলা ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলে। দুটি বাসের রেষারেষিতে একটি বাস শিক্ষার্থীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হয়।
এঘটনার পর ফুঁসে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে রাজপথে নামতে থাকে তারা।
শনিবার দুপুর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘সংবিধানিকভাবে এটা সাংঘর্ষিক কিনা সেটার সিদ্ধান্ত দল থেকে দিতে পারবে না। এ বিষয়ে আদালতে মামলা আছে। দেখা যাক আদালত কী সিদ্ধান্ত দেয়।’রাজধানীতে সম্প্রতি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর তা নিয়ে হাসি-ঠাট্টার অভিযোগ উঠে নৌ-পরিবহনমন্ত্রী ও শ্রমিকনেতা শাজাহান খানের বিরুদ্ধে। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগের দাবিও উঠে।