Home Top Ad

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পারফরমেন্সের ভিত্তিতে ১০ শীর্ষ ফোনের তালিকা প্রকাশ করেছে ফোনের পারফর্মেন্স রেটিংয়ের অ্যাপ আনটুটু বেঞ্চমার্ক।তাল...

আনটুটুর বিচারে পারফরমেন্সে সেরা আসুস আরওজি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পারফরমেন্সের ভিত্তিতে ১০ শীর্ষ ফোনের তালিকা প্রকাশ করেছে ফোনের পারফর্মেন্স রেটিংয়ের অ্যাপ আনটুটু বেঞ্চমার্ক।তালিকাটি শুধু অ্যান্ড্রয়েড ফোন নিয়েই তৈরি করা হয়েছে। এই তালিকায় থাকা চারটি ফোনই শাওমির।আনটুটুর বিচারে সবচেয়ে দ্রুতগতির অ্যান্ড্রয়েড ফোনের খেতাব পেয়েছে আসুসের আরওজি ফোন। গেইমিং ফোনটি শুক্রবারই প্রিঅর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফোনটির ১২৮ জিবি সংস্করণের দাম শুরু হয়েছে ৮৯৯ ডলার থেকে।দ্বিতীয় অবস্থানে আছে শাওমি ব্ল্যাক শার্ক। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে ওয়ানপ্লাস ৬ ও ভিভো নেক্স এস। পঞ্চম স্থানে আছে শাওমি এমআই ৮। অপ্পো ফাইন্ড এক্স আছে ষষ্ঠ স্থানে। স্যামসাং গ্যালাক্সি নোট ৯ আছে সাতে আর আসুস জেনফোন ৫জেড আছে তালিকার আট নম্বরে। নয় ও দশ নম্বরে রয়েছে শাওমি এমআই মিক্স ২এস ও শাওমি পোকোফোন এফ১।v