টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রবির ৫০ কোটি টাকা জরিমানা পুনর্বিবেচনার আবেদন নাকচ করে দিয়েছে বিটিআরসি।নেটওয়ার্ক অপারেশনের লাইসেন্স না থাকা কোম্পানি বাংলাফোনের কাছ থেকে অবৈধ ফাইবার ট্রান্সমিশন ব্যবহার করার জন্য রবিকে এই ৫০ কোটি টাকা জরিমানা করে নিয়ন্ত্রণ সংস্থাটি।বিটিআরসির দায়িত্বশীল সূত্রে জানা যায়, অপারেটরটিকে বাংলাফোনের অবৈধ অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন ব্যবহার না করতে বিভিন্ন সময় একাধিকবার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।এ বিষয়ে রবিকে ২৫ এপ্রিল এবং ৪ জুলাই আলাদা দুটি কারণ দর্শানো নোটিশও দেয়া হয়। কিন্তু রবি বাংলাফোনের অবৈধ ট্রান্সমিশন ব্যবহার করা ছাড়েনি।তখন বিটিআরসির ২১৩ কমিশন সভার সিদ্ধান্তে ৫০ কোটি টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করে ১০ সেপ্টেম্বর রবিকে চিঠি দেয়া হয়।এর মধ্যে রবি কারণ দর্শানোর নোটিশের জবার দেয় ৫ আগস্ট। আবার ১৬ এবং ২০ সেপ্টেম্বর দুটি চিঠিতে যথাক্রমে জরিমানার বিষয়টি পুনর্বিবেচনা করা এবং বিষয়টি ব্যক্তিগত শুনানির জন্য বিটিআরসির কাছে আবেদনও করে।কিন্তু রবির এসব আবেদন বিবেচনায় সেখানে কোনো আইনগত যৌক্তিকতা পায়নি বিটিআরসি। ফলে রবির জরিমানা বহাল রাখে বিটিআরসি। অন্যদিবিতর্কিত বাংলাফোনের কখনোই এনটিটিএন সেবা দেওয়ার লাইসেন্স ছিল না। তবে মাঝখানে কিছুদিন বিটিআরসির কাছ থেকে ‘পারমিট’ নিয়ে এ সংক্রান্ত ব্যবসা করে আসছিল অপারেটরটি।এর মধ্যে সে লাইসেন্সের জন্যে আবেদন করলে ২০১৪ সালে তা প্রত্যাখান করে সরকার। একই সঙ্গে তাদের নেওয়া পারমিটও আর বাড়ায়নি।বিটিআরসি গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট সকলকে বাংলাফোনের কাছ থেকে সেবা নিতে নিষেধ করেছে। এমনকি কেউ সেবা নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায়।পরবর্তীতে বিটিআরসি এ বিষয়টি তদন্ত কমিটি গঠন করে, যারা যাচাই বাছাই করে দেখবে অনুমোদনহীন বাংলাফোনের কাছে কোন কোন কোম্পানি সেবা নিচ্ছে। তদন্তে রবি এবং টেলিটকের নাম আসলে পরবর্তীতে টেলিটক তাদের কাছ থেকে সেবা নেওয়া বন্ধ করলেও রবি করেনি।টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রবির ৫০ কোটি টাকা জরিমানা পুনর্বিবেচনার আবেদন নাকচ করে দিয়েছে বিটিআরসি।নেটওয়ার্ক অপারেশনের লাইসেন্স না থাকা কোম...
রবির ৫০ কোটি টাকা জরিমানা পুনর্বিবেচনার আবেদন নাকচ
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রবির ৫০ কোটি টাকা জরিমানা পুনর্বিবেচনার আবেদন নাকচ করে দিয়েছে বিটিআরসি।নেটওয়ার্ক অপারেশনের লাইসেন্স না থাকা কোম্পানি বাংলাফোনের কাছ থেকে অবৈধ ফাইবার ট্রান্সমিশন ব্যবহার করার জন্য রবিকে এই ৫০ কোটি টাকা জরিমানা করে নিয়ন্ত্রণ সংস্থাটি।বিটিআরসির দায়িত্বশীল সূত্রে জানা যায়, অপারেটরটিকে বাংলাফোনের অবৈধ অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন ব্যবহার না করতে বিভিন্ন সময় একাধিকবার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।এ বিষয়ে রবিকে ২৫ এপ্রিল এবং ৪ জুলাই আলাদা দুটি কারণ দর্শানো নোটিশও দেয়া হয়। কিন্তু রবি বাংলাফোনের অবৈধ ট্রান্সমিশন ব্যবহার করা ছাড়েনি।তখন বিটিআরসির ২১৩ কমিশন সভার সিদ্ধান্তে ৫০ কোটি টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করে ১০ সেপ্টেম্বর রবিকে চিঠি দেয়া হয়।এর মধ্যে রবি কারণ দর্শানোর নোটিশের জবার দেয় ৫ আগস্ট। আবার ১৬ এবং ২০ সেপ্টেম্বর দুটি চিঠিতে যথাক্রমে জরিমানার বিষয়টি পুনর্বিবেচনা করা এবং বিষয়টি ব্যক্তিগত শুনানির জন্য বিটিআরসির কাছে আবেদনও করে।কিন্তু রবির এসব আবেদন বিবেচনায় সেখানে কোনো আইনগত যৌক্তিকতা পায়নি বিটিআরসি। ফলে রবির জরিমানা বহাল রাখে বিটিআরসি। অন্যদিবিতর্কিত বাংলাফোনের কখনোই এনটিটিএন সেবা দেওয়ার লাইসেন্স ছিল না। তবে মাঝখানে কিছুদিন বিটিআরসির কাছ থেকে ‘পারমিট’ নিয়ে এ সংক্রান্ত ব্যবসা করে আসছিল অপারেটরটি।এর মধ্যে সে লাইসেন্সের জন্যে আবেদন করলে ২০১৪ সালে তা প্রত্যাখান করে সরকার। একই সঙ্গে তাদের নেওয়া পারমিটও আর বাড়ায়নি।বিটিআরসি গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট সকলকে বাংলাফোনের কাছ থেকে সেবা নিতে নিষেধ করেছে। এমনকি কেউ সেবা নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায়।পরবর্তীতে বিটিআরসি এ বিষয়টি তদন্ত কমিটি গঠন করে, যারা যাচাই বাছাই করে দেখবে অনুমোদনহীন বাংলাফোনের কাছে কোন কোন কোম্পানি সেবা নিচ্ছে। তদন্তে রবি এবং টেলিটকের নাম আসলে পরবর্তীতে টেলিটক তাদের কাছ থেকে সেবা নেওয়া বন্ধ করলেও রবি করেনি।About author: Patricia Luna
Cress arugula peanut tigernut wattle seed kombu parsnip. Lotus root mung bean arugula tigernut horseradish endive yarrow gourd. Radicchio cress avocado garlic quandong collard greens.