Home Top Ad

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এশিয়ার প্রথম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্ ফোর টিয়ার ডেটা সেন্টার চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে...

সরকারি সকল তথ্য থাকবে নিজেদের ডেটা সেন্টারে

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এশিয়ার প্রথম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্ ফোর টিয়ার ডেটা সেন্টার চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ডেটা সেন্টার হবে ন্যাশনাল ডেটা সেন্টার বা জাতীয় তথ্য ভাণ্ডার। অনুষ্ঠানিক চালুর মাধ্যমে সরকারি সকল ধরনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্যসহ ব্যাংক, গবেষণা কেন্দ্র, বাণিজ্য সংস্থার তথ্য সংরক্ষণ করা হবে এ ডেটা সেন্টারে। ফলে দেশের সরকারি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ডেটা আরো সুরক্ষিত হবে। একই সঙ্গে এ ডেটা সেন্টারের মাধ্যমে সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি কার্যালয়ের আইসিটি কার্যক্রম সরাসরি যুক্ত থাকবে।



এ ব্যাপারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ইত্তেফাককে বলেন, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা বা নথি সংরক্ষণ ও সুরক্ষিত রাখতে এবং জাতীয় ই-সেবা সিস্টেমের মাধ্যমে নাগরিকসেবা দ্রুত নিশ্চিত করতে ফোর টিয়ার ডেটা সেন্টারটি গড়ে তোলা হয়েছে। অতীতে এ ধরনের সেবার জন্য সরকারি বিভিন্ন ওয়েব সাইট এবং তাদের তথ্য সংরক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ডেটা সেন্টারের ওপর নির্ভর করতে হয়েছে। এসব তথ্য নিরাপদ রাখতে ওইসব দেশের ডেটা সেন্টারকে পেমেন্ট করতে হয়েছে। ক্লাউড কম্পিউটিং ও জি-ক্লাউড প্রযুক্তির ফোর টিয়ার ডেটা সেন্টার দেশে স্থাপন হওয়ায় দেশের ডেটা নিরাপত্তায় উন্নত বিশ্বের মতো বাংলাদেশও তথ্য নিরাপত্তায় স্বনির্ভর হয়ে ওঠল।